রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউনের ১৭তম দিনে কিছুটা রিকশা-অটোরিকশার ভিড় বেড়েছে

🗓 Sunday, 27 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Sunday, 27 June 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

১৭তম দিনের মতো রাজশাহী মহানগরীতে চলছে কঠোর লকডাউন। তবে আগের দিনের চেয়ে কিছুটা রিকশা ও অটোরিকশার ভিড় বেড়েছে।

আজ রোববার সকাল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রিকশা-অটোরিকশা চলাচল না করলেও পাড়া-মহল্লার ভিতরে চলাচল করছে।

এদিকে, মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীর তিনটি প্রবেশদ্বারে চেক পোস্ট বসিয়ে তল্লাসি করছে পুলিশ। মহানগরীতে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর