বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে করোনা টিকার বুস্টার ডোজ আজ থেকে প্রয়োগ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, আগে যে টিকাই গ্রহণ করে থাকুন না কেন, বুস্টার ডোজ দেওয়া হবে ফাইজারের টিকায়। দেশে করোনার টিকা আসার পর প্রথমদিকেই টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাবেন। আজ টিকা গ্রহণের জন্য গতকাল মঙ্গলবার ৯০০ জনকে এসএমএস দেওয়া হয়েছে। তাঁরাই শুধু বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজের জন্য প্রথমে বয়সটাকেই বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে যদি কোন ফ্রন্টলাইনার থাকেন তাহলে তিনিও পাবেন। পরবর্তীতে বয়স ষাটের কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, সিটি কর্পোরেশন গতাকাল বুস্টার ডোজের জন্য এসএমএস দিয়েছে আজ টিকা প্রয়োগ করা হচ্ছে। দ্রুত উপজেলা পর্যায়েও বুস্টার ডোজ শুরু হবে।