রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

🗓 Friday, 5 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Friday, 5 November 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৮ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৩ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৫ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০২ বোতল ফেন্সিডিল ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর