বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহীতে পুলিশের অভিযানে ৩ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এই ৩ জন জুয়াড়িকে আটক করে।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন গভীর রাতে দামকুড়া থানার বেড়পাড়া গ্রামের একটি আখ ক্ষেত অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও খেলার উপকরণ তাসসহ তিন জনকে আটক করা হয়। নানারকম অপরাধে মোট ২৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি গ্রামের মৃত আঃ মালেকের ছেলে তোতা মিয়া (৪৫), একই গ্রামের মুনসুর রহমানের ছেলে হুমায়ন কবির (৪৫) ও নুরুল ইসলামের ছেলে আলিউল বাশার (৪০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।