বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আক্তারি আলমের প্রতিবেদনে…
রাজশাহীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন মীরকামারী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জাহিদুল ইসলাম সুমন, বাবর আলী, হারেজ আলী, আব্দুল হালিম, রেজাউল করিম ও মুক্তার ।
আটককৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।