রাজশাহী মহানগরীতে জুয়া খেলা ও মাদকদ্রব্যসহ ১৫ জন গ্রেফতার

🗓 Tuesday, 13 July 2021

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 13 July 2021

👁️ ৪১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে জুয়া খেলার অপরাধে ও মাদকদ্রব্যসহ মোট ১৫ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ১৫ জনকে আটক করে।
আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান বাজারের পিছনে বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন টিনের ঘরের ভিতোর অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করে। এসময় তাদের নিকট হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
এদিকে দামকুড়া থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় অত্র থানাধীন বিন্দারামপুর চক্ষু হাসপাতাল মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ওরফে সুরুজকে তল্লাশী করে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার লোহাচুড়া গ্রামের শাহ আলমের ছেলে।

গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর