বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর চৌদ্দপায়া এলাকায় ট্রাক্টর উল্টে এক যুবক নিহত হয়েছেন। গত মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি নিয়ে যাওয়া ট্রাক্টর উল্টে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত ওই যুবক হলেন নগরীর কুখুন্ডি বুধপড়া এলাকার দুলালের ছেলে মেরাজ হোসেন (২৬)। তিনি বিশ্ববিদ্যালয় পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব সংরক্ষণের দায়িত্বে ছিলেন। মতিহার থানার এসআই ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাবির পুকুর থেকে খননকৃত মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তার গর্তে চাকা পড়ে ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরে অবস্থানরত মেরাজ পড়ে গিয়ে গাড়ীটির নিচে চাপা পড়েন। এরফলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান বলেন, ‘চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কৃষি প্রল্পের উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং প্রকল্পের ইজারাদার মাসুদ রানার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।