বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় সাহেববাজার জিরো পয়েন্টে সাধারণ জনগনের মাঝে সচেতনতামূলক নির্দেশনা সংবলিত লিফলেট, নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার উদ্যোগে বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডঃ তৌফিক আহসান টিটু, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি ওলিউর রহমান বাবু ও যুগ্ম-সাধারন সম্পাদক মাছুদুজ্জামান কাজলসহ সংগঠনের স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।