বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
আজ বৃহসস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এদেরকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন ও ডিবি পুলিশ-১১ জনকে আটক করে।
এদের মধ্যে ০৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৮ জন গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৫ গ্রাম হেরোইন ও ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।