বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আলাদা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে মোট ১৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও দামকুড়া থানা-০৩ জন জনকে আটক করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জন গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯.৯ গ্রাম হেরোইন ও ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।