বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ২৫ জনকে গ্রেফতার করে।
আজ রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৫ জনকে গ্রেফতার করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কশিয়াডাঙ্গা থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৬ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২৩ গ্রাম হেরোইন, ১ লিটার চোলাইমদ, ০৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।