বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২৩ জনকে গ্রেফতার করে।
আজ রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৩ জনকে গ্রেফতার করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, কশিয়াডাঙ্গা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০৭ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৪৪ গ্রাম হেরোইন, ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।