রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬ : মাদকদ্রব্য উদ্ধার

🗓 Monday, 9 August 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 Monday, 9 August 2021

👁️ ১০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২৬ জনকে গ্রেফতার করে।

আজ সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৬ জনকে গ্রেফতার করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, পবা থানা-০১ জন, কশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০৩ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৫৬ গ্রাম হেরোইন, ১.৫ লিটার চোলাই মদ, ৭০ গ্রাম গাঁজা, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর