বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।
এসময় বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৩ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ ১৮ জনকে আটক করে। এর মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১৯০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ লিটার চোলাইমদ ও ০৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।