রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ : মাদকদ্রব্য উদ্ধার

🗓 Tuesday, 17 August 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 17 August 2021

👁️ ১৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ১৯ জনকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৯ জনকে গ্রেফতার করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, কাটাখালী থানা- ০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৩ জন, কশিয়াডাঙ্গা থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪১ গ্রাম হেরোইন, ২লিটার দেশীয় চোলাই মদ, ৬৯ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর