বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ অন্যান্য অপরাধে এই ৪৭ জনকে গ্রেফতার করে।
আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৪৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০২ জন, এয়ারপোর্ট থানা-০৩ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ- ০৮ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২২ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ১৩ জন গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩০ গ্রাম হেরোইন, ০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৪ বোতল ফেন্সিডিল ও ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।