রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২ : মাদকদ্রব্য উদ্ধার

🗓 Saturday, 28 August 2021

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 28 August 2021

👁️ ২৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ নানান অপরাধে এই ৩২ জনকে গ্রেফতার করে।

আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৮ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও দামকুড়া থানা পুলিশ- ০৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২৪ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭৯.৫ গ্রাম হেরোইন, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ লিটার চোলাইমদ, ১০ পিস ইনজেকশন ও ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর