রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ : মাদকদ্রব্য উদ্ধার

🗓 Friday, 17 September 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Friday, 17 September 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩১ জনকে অটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০৪ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ-০১ জনকে আটক করে। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০৯ জনকে আটক করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৫ গ্রাম হেরোইন, ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর