বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় রাজশাহী শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।
এসময় বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-১০ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-১জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-২ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১৫ গ্রাম হেরোইন, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬২ গ্রাম গাঁজা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।