রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

🗓 Saturday, 29 May 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

🗓 Saturday, 29 May 2021

👁️ ৩১ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
আজ শনিবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় রাজশাহী শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।
এসময় বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্নহার থানা-২ জন ও দামকুড়া থানা-৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জনকে মাদকদ্রব্যসহ, এছাড়া অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১৭.৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর