রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২২ জন গ্রেফতার

🗓 Monday, 31 May 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 Monday, 31 May 2021

👁️ ১৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় রাজশাহী শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ২২ জনকে গ্রেফতার করে।

গ্রেফফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে মোট ২১ গ্রাম হেরোইন, ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬ বোতল ফেন্সিডিল, ২৭ লিটার তাড়ী ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর