রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

🗓 Tuesday, 1 June 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 1 June 2021

👁️ ১৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় রাজশাহী শহরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ২০ জনকে গ্রেফতার করে।
গ্রেফফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৪ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও কর্নহার থানা ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে মোট ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর