রাজশাহী মহানগরীতে প্রোটিন সচেতনতায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

🗓 Sunday, 19 September 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

🗓 Sunday, 19 September 2021

👁️ ২৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

প্রোটিন সবার অধিকার, সুস্থ্য জীবনের অঙ্গীকার এই শ্লোগানে বিভাগীয় মহানগরী রাজশাহীতে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ও রাজশাহী সিটি কর্পোরেশন এর আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিটির উদ্বোধন করেন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এসময় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় মেয়র বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশ পুষ্টি সূচকে উন্নতি লাভ করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠনের লক্ষ্যে ‘খাদ্য নিরাপত্তা’র পাশাপাশি ‘পুষ্টি নিরাপত্তা’র উপর গুরুত্ব আরোপ করেছেন।
উদ্বোধন শেষে সাইকেল র‌্যালিটি নগরভবনের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রায় ১০০ এর অধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর