বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…
রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক কারা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিহার ধানাধীন ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অভিযান পরিচালনা করে একজনকে আটক করে।
এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন ও ২টি এ্যামোনেশন উদ্ধার করা হয়।
আটকৃত মোঃ শাইরুল ইসলাম (৩০), মতিহার থানাধীন চর শ্যামপুর এলাকার মৃত আজিজুল কসাই এর ছেলে। এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।