রাসিকের উদ্যোগে রাজশাহী মহানগরীতে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

🗓 Thursday, 17 June 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

🗓 Thursday, 17 June 2021

👁️ ৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় করোনা ভাইরাস আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃস্পতিবার দুপুরে নগরভবনের বঙ্গবন্ধু কর্নারের সামনে নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে এ অক্সিজেন সেবার উদ্বোধন করেন।

এসময় রাসিক মেয়র সিটির বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য, জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে প্রত্যেক জেলার জন্য ১০টি করে মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এছাড়া সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ^াষকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তাঁর স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের ০১৭৫৮-৯০১৯০৩ এই হটলাইন নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে তার বাড়িতে পৌছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
অক্সিজেন সেবার উদ্বোধন অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও সচিব মশিউর রহমানসহ রাসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর