বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ০৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ০৯ জনকে আটক করে।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ০৯ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, পবা থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০২ জনকে আটক করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ১১ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।