রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ১৮ জন গ্রেফতার

🗓 Friday, 9 July 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Friday, 9 July 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৮ জনকে আটক করে।

আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৮ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০৬ জনকে আটক করে।

এদের মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর