বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৮ জনকে গ্রেফতার করে।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০২ জন ও শাহমখদুম থানা পুলিশ ০১ জনকে আটক করে।
এদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত দুই জন আসামীর নিকট হতে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।