বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করে।
আজ শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ০১ জনকে আটক করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ১২ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।