বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৮ জনকে আটক করে।
আজ রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে এই ৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ ও কর্ণহার থানা-০১ জনকে আটক করে।
এদের মধ্যে ০৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীর নিকট হতে মোট ৪.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।