রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ২৮ জন গ্রেফতার

🗓 Friday, 30 July 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 Friday, 30 July 2021

👁️ ৯ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ২৮ জনকে গ্রেফতার করে।

আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ২৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৪ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা- ০৪ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০৭ জনকে গ্রেফতার করে।

এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ৩১ গ্রাম হেরোইন ও ৬১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর