বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৬ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৬ জনকে অটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন ও মহানগর ডিবি পুলিশ-০২ জনকে আটক করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৪ জন গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৪৪.৫ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।