রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে আটক ১০

🗓 Wednesday, 30 June 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 30 June 2021

👁️ ২০ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নানা রকম অপরাধে এই ১০ জনকে আটক করে।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১০ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০১ জন ও শাহমখদুম থানা পুলিশ-০১ জনকে আটক করে।

এদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ২১.২০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর