রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৩

🗓 Friday, 2 July 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

🗓 Friday, 2 July 2021

👁️ ২২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৩ জনকে আটক করে।

আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে এই ১৩ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০১ জন ও দামকুড়া থানা-০৩ জনকে আটক করে।
এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীর নিকট হতে মোট ০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর