রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত ১৩ জন গ্রেফতার

🗓 Tuesday, 6 July 2021

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 6 July 2021

👁️ ৩৭ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১৩ জনকে আটক করে।

আজ মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ১৩ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০২ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০২ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০২ জনকে আটক করে।

এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে ১৭.৫ গ্রাম হেরোইন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর