রাজশাহী মহানগরীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

🗓 Sunday, 31 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

🗓 Sunday, 31 January 2021

👁️ ৩ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোবাসসিরা তাহসিন ইরা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবগত রাত ৩টার দিকে নগরীর মির্জাপুর এলাকার ‘রোজী ছাত্রী নিবাস’ হোস্টেলের সিলিংফ্যান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোবাসসিরা রাবির আইন বিভাগের ২০১৬-১৮ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ, আইন বিভাগের সভাপতি ড. হাসিবুল আলম প্রধান, বিভাগের আরেক অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান জানান, কী কারণে এ ঘটনা ঘটল তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলছে। মেয়ের বাসায় খবর দেওয়া হয়েছে।

মতিহার থানার এসআই ইমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে রোববার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীর অভিভাবক এসে পরবর্তী সিদ্ধান্ত দিলে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর