বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
“রাজশাহী নগরীর পুকুর/জলাশয় ভরাট বন্ধ কর, পরিবেশ, প্রতিবেশ এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা কর” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী মহানগরীতে গণস্বাক্ষর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর একটি রেঁস্তোরায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এ গণস্বাক্ষর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি রাজশাহী শাখার সমন্বায়ক তন্ময় কুমার সান্যালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য প্রফেসর ড. সুলতানুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, দীপ্ত টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আদনান ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রেশম, শিক্ষা ও চিকিৎসা নগরীর পাশাপাশি রাজশাহী পুকুরের নগরী হিসেবেও একসময় পরিচিতি ছিলো। স্বাধীনতা উত্তর মহানগরীতে কয়েক হাজার পুকুর ছিলো বর্তমানে তা কমে ২০০ এর নিচে চলে এসেছে। বিভিন্ন সময়ে নগর উন্নয়নের নামে পুকুরগুলো ভরাট করা হয়েছে এবং তা এখনও হচ্ছে। এরফলে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে নগরীর পরিবেশ। অতি গরম এবং অধিক শীতের কারনে ধীরে ধীরে নগরীর আবহাওয়া ও স্বাভাবিক পরিবেশের মারাত্বক ব্যত্যয় ঘটছে এবং পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার হুমকীর আশংকা রয়েছে বলে মনে করেন বক্তারা।