বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ১১ জনকে আটক করে।
আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে এই ১১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ ০১ জনকে আটক করে।
এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০১ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ০৪ গ্রাম হেরোইন, ০৬ বোতল ফেন্সিডিল, ০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।