রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯

🗓 Monday, 21 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 Monday, 21 June 2021

👁️ ৮ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এই ১৯ জনকে আটক করে।

আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন বিকেল ৫ টায় কর্নহার থানাধীন মড়মড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাকে তল্লাশি করে তার হেফাজতে থাকা ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এছাড়া মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধে জড়িত আরও ১৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০১ জন, কাটাখালী থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০১ জন ও মহানগর গোয়েন্দা পুলিশ আরও ০৪ জনকে আটক করে।

এদের মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের নিকট হতে মোট ৪ গ্রাম হেরোইন, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর