বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই ৩০ জনকে আটক করে।
আজ বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানারকম অপরাধ কর্মকান্ডে জড়িত এই ৩০ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০২ জনকে আটক করে। এদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ০১ জনকে আটক করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৪.৫ গ্রাম হেরোইন, ১০ লিটার দেশীয় চোলাইমদ ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।