বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন নামোভদ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মহানগরীর নামোভদ্রা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করলে তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তিন ব্যাক্তিকে একটি বস্তাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, মহানগরীর মেহেরচন্ডী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে সুমন ইসলাম, কাজলা অক্টর মোড় এলাকার আউলাদ আলীর ছেলে তুরান আলী ও ধরমপুর পূর্বপাড়া বৌবাজার এলাকার বাবলু আলী বাবুর ছেলে মনিরুল ইসলাম আন্দোলন।
প্রথমিক জিঙ্গাসাবাদে তারা এই অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।