রাজশাহী মহানগরীতে ৩৩৩ নম্বরে ফোন দিলে মিলবে ডিসির খাদ্য সামগ্রী

🗓 Thursday, 24 June 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 Thursday, 24 June 2021

👁️ ৩২ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে চলছে কঠোর লকডাউন। এই পরিস্থিতে চরমভাবে সংকটে আছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে এই পরিস্থিতিতে যারা খাদ্যসংকটে ভুগছেন তারা ৩৩৩ নম্বরে কল করলে খাবার ও নগদ টাকা পৌঁচ্ছে দিবে স্থানীয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে লকডাউনের সার্বিক পরিস্থিতি পরিদশর্নে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, বর্তমানে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী অবহ্যত রয়েছে। এর বাইরেও নগর আওয়ামী লীগ, ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এই কার্যক্রম অব্যহত থাকবে। কোন মানুষ খাদ্যর অভাবে সংকটে থাকবে না বলে জানান রাজশাহী জেলা প্রশাসক। এ সময় তিনি সকলকে স্বাস্থাবিধি মেনে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বোয়ালিয়া সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) আবুল হায়াত ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর