রাজশাহী মহানগরীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে যা বললেন মেয়র লিটন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

এউপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুরে নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড আগামি ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী এই ক্যাম্পেইনে মহানগরীর মোট ৬৩ হাজার ৪৭৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী মহানগরীতে ৩৮৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ১ শ ৫৫ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার ৩শ ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সর্বমোট ৭৬৮ জন স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কাউন্সিলর উম্মে সালমাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।