বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাড়ি মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায়। সে গোল্ডেন টাচ স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, মঙ্গলবার রাতে মহানগরীর কয়েরদাঁড়া এলাকার রবিউল ইসলামের ছেলে আকাশ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে সে অসুস্থ্য হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ১২ নং ওয়ার্ডে গাইনী পোষ্ট অপারেটিভ ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।