রাজশাহী মহানগরীর ভেড়িপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

🗓 Tuesday, 29 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 29 September 2020

👁️ ৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া এলাকায় ছুরিকাঘাতে আদর রহমান নামের এক যুবক খুন হয়েছে।

সোমবার দিবাগত রাতে রাজশাহীর ডিআইজি অফিসের সামনে এ হত্যাকন্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মহানগরীর পুলিশ লাইনস্ এলাকার আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় রফিকুল ইসলাম দর্পন ও বাপ্পারাজ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে গতকাল রাতেই নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে মহানগরীর রাজপাড়া থানায় ছয়জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরএমপি পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, নিহত আদর রহমান ভেড়িপাড়া এলাকায় পান-সিগারেটের ব্যবসা করেন। ওই দোকানে বাকি খেতো বখাটে কয়েক জন যুবক। বাকির টাকা চাওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এরপর সোমবার রাতে আদর দোকান থেকে বাড়ি ফেরার সময় বখাটেরা মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর