বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ।
এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, ডিয়েনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস এম খোরশেদ আলম, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষারসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন সময় মেয়র বলেন, প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। নির্বিগ্নে চলাচলের জন্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে, নিমার্ণ করা হচ্ছে ফ্লাইওভার। উন্নয়ন কাজ শেষ হলে পুরো বদলে যাবে রাজশাহী।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড এ কাজটি বাস্তবায়ন করছে। ফ্লাইওভার নির্মাণের এ প্রকল্পটির সময়কাল ধরা হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার প্রস্থ ফুটপাতসহ ৯.৪০ মিটার, স্প্যান ৯টি।