রাজশাহী মহানগরীর ৫ টি পয়েন্টে চলছে ফ্রি কোভিড-১৯ টেষ্ট

🗓 Monday, 7 June 2021

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 Monday, 7 June 2021

👁️ ৩৫ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে…

রাজশাহী মহানগরীতে জনসাধারণের মাঝে আজও ভ্রাম্যমাণ ফ্রি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টসহ হড়গ্রাম বাজার, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড় ও তালাইমারী এলাকায় ফ্রি ভ্রাম্যমান কোভিড-১৯ টেস্ট করা হয়।

রাজশাহী সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, আমাদের পাঁচটি টিম নগরীর পাঁচটি পয়েন্টে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জনের শরীরে করোনার নমুনা পাওয়া যায়। যা শতকারা হিসেবে ১২ দশমিক ৬৫ শতাংশ।

নমুনা পরীক্ষার প্রতিটি স্থানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নমুনা সংগ্রহ করা হয় এবং সেখানে স্বাস্থ্যকর্মি ও আরএমপি’র পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এ কার্যক্রমে সহযোগীতা করছেন।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বেলা ১১টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে ভ্রাম্যমান করোনা টেস্ট কেন্দ্র পরিদর্শন করেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর