রাজশাহী মহানগরীসহ প্রতিটি উপজেলায় করোনার টিকা পৌঁছানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন

🗓 Saturday, 6 February 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

🗓 Saturday, 6 February 2021

👁️ ৬ বার দেখা হয়েছে

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকেঃ

 

রাজশাহী মহানগরীসহ প্রতিটি উপজেলায় করোনার টিকা পৌঁছানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

আজ শনিবার বেলা ১১টায় মহানগরীর নির্ধারিত তিনটি টিকাদান পয়েন্টে সার্বিক পরিস্থিতির পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার। বিভাগীয় পুলিশ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করে তিনি জানান, স্বাস্থ্য বিধি মেনে টিকা যাতে সুষ্ঠ ভাবে প্রয়োগ করা যায় এজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকা প্রদানকারী মহানগরী ও উপজেলার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকা পৌছিয়ে দেয়া হয়েছে।

এছাড়াও টিকা প্রদাণকারি স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ, টিকা দেয়ার পর বিশ্রামের ব্যবস্থাসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে যাহারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করেছেন সে সকল ব্যক্তিরা টিকা পাবেন। প্রথম পর্যায়ে ১৫টি কার্টুনে ১৮ হাজার ভায়াল ভ্যাকসিন আমরা পেলাম। প্রতি ভায়ালে ১০ ডোজ ভ্যাকসিন আছে। সেই হিসেবে মোট ১ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন আমারা পেয়েছি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পুলিশ লাইন হাসপাতাল ও রাজশাহী সেনাবাহিনীর হাসপাতাল এ তিনটি পয়েন্টে টিকা প্রদান করা হবে। আর প্রতিটি পয়েন্টে ৭ থেকে ৮টি বুথ করা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় তিনটি করে বুথ করা হয়েছে। আর প্রতিটি বুথে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন ব্যক্তির মধ্যে টিকা প্রদান করা হবে। আগামিকাল সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রীর উদ্বোধনের পর টিকাদান কার্যাক্রম শুরু হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর