বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…
রাজশাহী মহানগরীসহ জেলার আটটি উপজেলায় গণটিকা দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল আটটার আগে থেকে মহানগর ও উপজেলার গণটিকা কেন্দ্রগুলোতে টিকা গ্রহিতারা ভিড় করতে থাকে। সকাল ৮টা থেকে টিকাদান প্রদান কার্যক্রম শুরু হয়। চলে দুপুর দেড়টা পর্যন্ত।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে একযোগে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই সকল টিকা কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে টিকা নিতে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের প্রথম দিনে ২৭ হাজার মানুষকে মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজশাহী জেলার নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলায় গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আজ শুরু হয়েছে। শুধুমাত্র গোদাগাড়ী উপজেলায় গণটিকা কার্যক্রম পরিচালিত হয়নি, তবে আগামিকাল এ উপজেলায় গণটিকা কার্যক্রম চলবে। উপজেলা গুলোর সকাল টিকা কেন্দ্রে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিত লক্ষ্য করা গেছে।