বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী বিভাগীয় মহানগরী রাজশাহীতে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কুমারপড়াস্থ দলীয় কার্যালয়ের পূর্ব পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।